আখাউড়ায় ‘বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিশারিতে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে মো. মেহেদী হাসান রনি (৩২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

2023-07-20T19:33:05+00:00
2023-07-20T19:33:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ‘বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে যুবলীগ নেতার মৃত্যু
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৮২)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিশারিতে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে মো. মেহেদী হাসান রনি (৩২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত রনি এক সন্তানের জনক।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রনি নূরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান রনি এ বছর একটি ফিশারি করেছে। ওই ফিশারির চতুর্দিকে বৈদ্যুতিক বাল্ব লাগনোর কাজ করছিলেন সাথে একজন ইলেকট্রিশিয়ান নিয়ে। ইলেকট্রিশিয়ান এসময় ফিশারির সাইডের কাজ করছিলেন। আর রনি ফিশারির মাঝখানে লাগানো বাল্বে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আখাউড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট মেহেদী হাসান রনি নামে একজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy