নান্দাইলে নরসুন্দা নদে কলাগাছের ভেলা উল্টে নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের নান্দাইল নরসুন্দা নদে কলাগাছে ভেলা উল্টে গিয়ে দুই কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন কিশোর।

2023-07-20T19:39:06+00:00
2023-07-20T19:39:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নান্দাইলে নরসুন্দা নদে কলাগাছের ভেলা উল্টে নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ময়মনসিংহের নান্দাইল নরসুন্দা নদে কলাগাছে ভেলা উল্টে গিয়ে দুই কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিন কিশোর। নিহতরা হচ্ছেন, উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড গারুয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র কামরুল (১২) ও হরমুজ আলীর পুত্র সোহাগ (১৪)। 

বৃহস্পতিবার দুপুরে নান্দাইলের নরসুন্দা নদে পানিতে ডুবে নিহত হয়েছেন তারা। এসময় অপর ৩ কিশোরকে এলাকাবাসী দ্রুত নদী থেকে উদ্ধার করায় প্রাণে বেচেঁ যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একসাথে ৫ কিশোর কলাগাছের ভেলা দিয়ে নদীতে খেলা করছিল। এক পর্যায়ে নদীতে পাতা অবৈধ ভিম জালে কিশোররা আটকে তলিয়ে যায়। বিষয়টি নদীর পাড়ে থাকা এলাকাবাসী বুঝতে পেরে দ্রুত নদীতে নেমে ৩ কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ২ কিশোরের লাশ উদ্ধার করেছে। 

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস স্টেশনের ১২ সদস্যের উদ্ধারকারী একটি টিম নিয়ে নরসুন্দা নদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy