প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭:৪৭ পিএম (ভিজিট : ১৬৯)

X
রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় র্যাবের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, আজ কর্পোরেশনের আওতাধীন ইস্কাটন গার্ডেন, বাসাবো, নাজিমউদ্দিন রোড, আলু বাজার, গোপীবাগ, গ্রীন মডেল টাউন, আমিন মোহাম্মদ হাউজিং ও কোনাপাড়া এলাকায় আরও ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বাবু/জেএম