ঘাটাইলে চায়না জাল বন্ধের দাবিতে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাঁচলে ছোট মাছ, তবে পাবেন বড় মাছ, চায়না জাল বন্ধ করি মৎস্য সম্পদ রক্ষা করি, কারেন্ট জাল বন্ধ

2023-07-20T20:38:00+00:00
2023-07-20T20:38:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে চায়না জাল বন্ধের দাবিতে মানববন্ধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১৪১)
X

বাঁচলে ছোট মাছ, তবে পাবেন বড় মাছ, চায়না জাল বন্ধ করি মৎস্য সম্পদ রক্ষা করি, কারেন্ট জাল বন্ধ করি ছোট মাছ রক্ষা করি ,খরা জাল বন্ধ করি রেনু পোনা রক্ষা করি  শ্লোগান দিয়ে প্ল্যাকার্ড ব্যানার সম্মলিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন পুকুর নদী, নালা, খাল বিল, জলাশয় ডোবায় চায়না জাল ব্যবহার করে রেনু পোনা ধ্বংসের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার সর্বস্তরের জনগণ নিয়ে আয়োজিত উপজেলা প্রশাসনের মূল ফটকের সম্মুখে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রেরণ করেছেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান তালুকদার, মিন্টু মিয়া, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, লাল মিয়া, (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য মো. আজাদ, বাদল মিয়া, ওমর আলীহ শতাধিক লোকজন মানববন্ধনে অংশ নেন।

উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মোছাম্মত খাদিজা খাতুন জানান, চায়না জাল দেশের ক্ষতি করছে। আমাদের যেমন দায়িত্ব আছে তেমনি সকল স্তরের দায়িত্ব আছে। আমরা দু-এক জন প্রতিরোধ করতে পারবো না সবার সম্মলিত প্রচেষ্টায় বন্ধ করা সম্ভব।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy