কেন্দুয়ায় অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা বাজারে।স্থানীয় ও পুলিশের বরাতে জানা

2023-07-21T13:30:42+00:00
2023-07-21T13:30:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১:৩০ পিএম   (ভিজিট : ১৩৯)
X


নেত্রকোনার কেন্দুয়ায় অটোরিকশার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা বাজারে।

স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের চানফর আলীর ছেলে মোসলেম উদ্দিন (৬০) বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা বাজারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় একটি অটোরিকশা তাকে পিছন থেকে চাপা দিলে গুরুতর আহত হন মোসলেম উদ্দিন।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

উপজেলার মাসকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি অটোরিকশা চাপায় মাসকা গ্রামের মোসলেম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হোসেন (পিপিএম) অটোরিকশা চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অটোরিকশাটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy