মঠবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শাহিনুর বেগম (৪০) নামের এক নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম

2023-07-21T13:33:20+00:00
2023-07-21T13:33:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১:৩৩ পিএম   (ভিজিট : ২০৭)
X


পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শাহিনুর বেগম (৪০) নামের এক নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিনুর বেগম পশ্চিম পাতাকাটা গ্রামের আব্দুল বারেক সরদারের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানার এসআই খন্দকার কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুর বেগম নামের ওই নারীকে পশ্চিম পাতাকাটা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেন। পরবর্তীতে তার দেখানো মতে রান্নাঘর থেকে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটককৃত ওই নারীর স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী আ. বারেক সরদার পালিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই নারীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy