হাতিরঝিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর হাতিরঝিলে এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল

2023-07-21T15:52:55+00:00
2023-07-21T15:54:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতিরঝিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৩:৫২ পিএম  আপডেট: ২১.০৭.২০২৩ ৩:৫৪ পিএম  (ভিজিট : ১৫৫)
X


রাজধানীর হাতিরঝিলে এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে দশটার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে।

তিনি আরও বলেন, লাশের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। এছাড়া লাশের কোনো দাবিদার পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যুবকের কীভাবে মৃত্যু হয়েছে এ বিষয়ে আমরা তদন্ত করছি।

বাবু/এ.এস





  বিষয়:   হাতিরঝিল 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy