ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ড

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঝুট কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে

2023-07-21T19:23:30+00:00
2023-07-21T19:23:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ড
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঝুট কাপড়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। 

শুক্রবার দুপুর ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের লোকেরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝুট কাপড়ের মালিকপক্ষের আতিকুজ্জামান ভূঁইয়া সুমন বলেন, কীভাবে আগুন লেগেছে তা তিনি জানতে পারেননি। অগ্নিকাণ্ডে তার কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুস সামাদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy