ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিশুসহ নিহত ১৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১:০৮ এএম আপডেট: ২২.০৭.২০২৩ ১১:৫৩ এএম (ভিজিট : ৩৩৭)

X
ঝালকাঠির সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২২ জুলাই) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
বাবু/এ.এস