নবীনগরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মো. কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।শনিবার

2023-07-22T17:57:05+00:00
2023-07-22T17:57:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৭২)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট সুজিত কুমার দেবসহ আরো অনেকে।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। গত ১৫ বছরে সারের কোন ঘাটতি নেই। সার বাবদ ভর্তুকি দিয়েছে ১ লাখ ৯ হাজার কোটি টাকা। সরকার যান্ত্রিকীকরণে ৭০% ভর্তুকি দিচ্ছে। কৃষির উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে। মেলায় আগত কৃষাণ-কৃষাণীদের অনলাইন সার সুপারিশমালা আলোকে সার বিষয়ক পরামর্শ, ৪% হারে কৃষি ঋণ সেবা প্রদান, ৭০% ভর্তুকি হারে যন্ত্রপাতি ক্রয়ের জন্য তালিকা জমা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি সবজি বীজ এবং গাছ ক্রয়ের সুযোগ রয়েছে।

এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও  কৃষকগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy