বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঝালকাঠি সদরের ছত্রকন্দায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান। শনিবার (২২

2023-07-22T18:08:15+00:00
2023-07-22T18:08:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতালে ডিআইজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ঝালকাঠি সদরের ছত্রকন্দায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় হতাহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান। শনিবার (২২ জুলাই) সাড়ে ৩টার দিকে ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ঝালকাঠী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলীকে প্রধান করে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তারেক রহমান (৪৫), ছালাম মোল্লা (৬০), খাদিজা বেগম (৪৩), শাহীন মোল্লা (২৫), সুমাইয়া (০৬), রহিমা বেগম (৬০), আবুল কালাম হাওলাদার (৪৫), রাবেয়া বেগম (৮০), সাদিয়া আক্তার (২৪), মঠবাড়িয়া উপজেলার জাহাঙ্গীর খান (৫৮), ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার খুশবু আক্তার (১৭), নয়ন (১৬), সালমা আক্তার (৪২), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আব্দুল্লাহ (৮), মেহেন্দীগঞ্জ উপজেলার রিপা মনি (২), আইরিন আক্তার (২২)। এছাড়া আরও একজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তদন্ত শেষে বলা যাবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy