রাজধানীর ১১ এলাকায় ডেঙ্গুর প্রকোপ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর এগারোটি এলাকায় ডেঙ্গু রোগী বেশি। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকা

2023-07-23T17:05:08+00:00
2023-07-23T17:05:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর ১১ এলাকায় ডেঙ্গুর প্রকোপ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ জুলাই, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৮৪)
X


রাজধানীর এগারোটি এলাকায় ডেঙ্গু রোগী বেশি। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকা রয়েছে। এসব অঞ্চল থেকে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি এসব এলাকায় মশানিধনে আরও বেশি তৎপরতা বাড়াতে দুই সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছে।

আজ রোববার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমণ্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।’

অধিদপ্তরের পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিকগুলো) হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।’

হাবিবুল আহসান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায়) নতুন করে দুই হাজার ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১১ জন। তার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নয়জন, চট্টগ্রামে এক এবং ফরিদপুরে একজন মারা গেছেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬৭ জন মারা গেছেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, ‘চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ১ জুলাই থেকে অদ্যাবধি ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।’

বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  প্রকোপ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy