ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।রবিবার (২৩ জুলাই)

2023-07-23T17:19:32+00:00
2023-07-23T17:19:32+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ২৩ জুলাই, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৫২)
X


"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম, মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান, উপজেলা সমাজসেবা অফিসার মো. শহিদুজ্জামান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy