শপথ নিলেন কক্সবাজারের নতুন মেয়র ও কাউন্সিলররা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

শপথ নিলেন কক্সবাজার সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। রবিবার (২৩ জুলাই) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত

2023-07-23T17:22:18+00:00
2023-07-23T17:22:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শপথ নিলেন কক্সবাজারের নতুন মেয়র ও কাউন্সিলররা
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২৩ জুলাই, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১৯৬)
X


শপথ নিলেন কক্সবাজার সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। রবিবার (২৩ জুলাই) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। পরে সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে গত ১২ জুন এ পৌরসভায় ভোট গ্রহণ করা হয়।

মেয়রের সঙ্গে শপথ নেয়া কাউন্সিলররা হলেন- সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর ছিদ্দিক, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ১০ ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১নং ওয়ার্ডে নুর মোহাম্মদ এবং ১২ নং ওয়ার্ডের এম এ মনজুর। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেনা আকতার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের ইয়াছমিন আকতার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জাহেদা আক্তার, ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নাছিমা আকতার৷

মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী দৈনিক বাংলাদেশ বুলেটিনকে মুঠোফোনে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন, তাই মেয়র হতে পেরেছি। ধন্যবাদ জানাই কক্সবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ভোটারসহ যারা আমার মেয়র হওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন।

বাবু/এ.এস





  বিষয়:   কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy