কক্সবাজারে ১০ ছিনতাইকারী আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে ১০ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ

2023-07-24T18:36:15+00:00
2023-07-24T18:36:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ১০ ছিনতাইকারী আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৪৫৫)
X

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে ১০ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি ছুরি, ২টি সুইজ গিয়ার ছুরি, ২টি কাটার ছুরি, একটি লোহার পাইপ, একটি লোহার পাত, একটি এস.এস পাইপ উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন মো. খোরশেদ আলম (২০), মোবারক হোসেন (২২), শহিদুল ইসলাম (১৯), ওয়াসিম (২৬), মোহাম্মদ রুবেল প্রকাশ পুতু (২২), মো. জাফর আজম (৩৫), মোহাম্মদ রুবেল (৩৭), মো. সাবের প্রকাশ সাগর (২৩), শাকিল উদ্দীন (২৬) ও মো. জাকির হোসেন (৩৪)৷

ডিবি পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা হতে ভোর পর্যন্ত কক্সবাজার জেলা বিশেষ করে পৌর এলাকাকে ছিনতাইকারী মুক্ত করার অভিযানকে কেন্দ্র করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে পৌর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, এই ছিনতাই চক্রের সদস্যরা মূলত কক্সবাজার শহর এলাকায় নির্জন স্থানে অবস্থান করে পুলিশের গতিবিধির উপর নজর রেখে বিভিন্ন দলে ভাগ হয়ে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাই করে থাকে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। আটক আসামিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, অস্ত্র মাদক উদ্ধারের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক বাংলাদেশ বুলেটিনকে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy