‘রোগীকে সঠিকভাবে সেবা দেওয়া মহৎ কর্ম’

কামাল হোসেন

স্বাস্থ্য

মানবসেবার ব্রত নিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদের সেবা দিতে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

2023-07-24T19:16:55+00:00
2023-07-24T19:16:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘রোগীকে সঠিকভাবে সেবা দেওয়া মহৎ কর্ম’
কামাল হোসেন
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৭:১৬ পিএম   (ভিজিট : ১২৭)
X

মানবসেবার ব্রত নিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদের সেবা দিতে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, রোগীকে সঠিকভাবে সেবা দেওয়া অত্যন্ত মহৎ কর্ম। তাদেরকে ভালোবাসলে এবং আপন ভেবে সেবা দিলে তা পরকালেও কাজে লাগবে।

সোমবার (২৪ জুলাই) রাজধানী মুগদা মেডিক্যাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন চিকিৎসক শিক্ষার্থীদের নবীন বরণ পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসক হয়ে শুধু টাকার পেছনে ছুটলে হবে না, কাজ করে যেতে হবে। তবেই এক সময় টাকা, সম্মান সবই আসবে। রোগীর গোপনীয়তা রক্ষার দিকেও খেয়াল রাখতে হবে।

শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসা সেবা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। রোগীকে মানবসেবার ব্রত নিয়ে সেবা দান করতে পারলে বেহেশত লাভের পথ সুগম হয়।

উপাচার্য বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের অসামান্য অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ১০ শতাংশ চিকিৎসক শহীদ হয়েছেন। করোনা মহামারি মোকাবিলা করতে গিয়ে ১৩০ জন চিকিৎসক জীবন দিয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারির সময় চিকিৎসকদের দক্ষতা ও সঠিক ম্যানেজমেন্টের কারণে বিশ্বের উন্নত দেশগুলোর চাইতেও এদেশে মৃত্যুহার কম ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুস্তাফিজুর রহমান।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy