বরিশালে সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এম আর শুভকে কুপিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাত ১২টার দিকে কর্মস্থল দৈনিক ‘সত্য সংবাদ’

2023-07-24T20:20:19+00:00
2023-07-24T20:23:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৮:২০ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৩ ৮:২৩ পিএম  (ভিজিট : ১৭৯)
X

বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এম আর শুভকে কুপিয়েছে সন্ত্রাসীরা। রোববার রাত ১২টার দিকে কর্মস্থল দৈনিক ‘সত্য সংবাদ’ পত্রিকা অফিস থেকে রুপাতলী র‍্যাব অফিসসংলগ্ন বাসায় যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে দুই যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এবং সাংবাদিক শুভর ডাক-চিৎকারে তারা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাংবাদিক শুভও তাদের চিনতে পারেননি, এমনকি তার ওপরে হামলা কেনো তাও বলতে পারছেন না।

শুভ’র কর্মস্থল দৈনিক সত্য সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জানান, অফিসে কাজ শেষে তিনি রুপাতলী র‍্যাব অফিসসংলগ্ন বাসায় যাচ্ছিলেন। কিন্তু এর আগেই পথিমধ্যে স্থানীয় সুমনের দোকানের সম্মুখে তার রিকশাটির গতিরোধ করে ধারালো অস্ত্রধারী পঁচিশোর্ধ্ব যুবকদ্বয় এবং তারা শুভর হাতের মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে দৌড় দিলে যুবকদের একজন ধারালো অস্ত্র দিয়ে শুভ’ পিঠে আঘাত করে, এতে তিনি রক্তাক্ত জখম হলে ডাক-চিৎকার শুরু করলে হামলাকারীরা তাকে রেখে পালিয়ে যায়।

২৫ বছরের কাছাকাছি হবে এমন দুইজন যুবক তার ওপর হামলা করেছে। শুভর সাথে কথা বলে মনে হচ্ছে, বিষয়টি পূর্বপরিকল্পিত, পুলিশ ঘটনা উন্মোচনে কাজ শুরু করেছে। তরুণ সাংবাদিক শুভ এমন সম্প্রতি কোনো সংবাদ করেননি, যা নিয়ে তার ওপর কেউ হামলা করতে পারে জানিয়ে আরও বলেন, এই হামলা কারা করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাসপাতালে গিয়েছিল। হামলাকারী যে হোক তাদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, ঘটনাস্থলের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা তল্লাশি করা হচ্ছে। আশা করা যায়, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

অন্যদিকে সাংবাদিক শুভর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy