২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

মুগদা, ঢাকা মেডিকেল, বারডেম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

2023-07-25T15:55:44+00:00
2023-07-25T15:55:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৪১)
X


মুগদা, ঢাকা মেডিকেল, বারডেম ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৩ জন মুগদা, ঢাকা মেডিকেলে ৩, কুর্মিটোলায় ১ এবং বারডেমে আট মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা মারা গেছেন।

একদিনে ওই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৬৬ জন। সব মিলিয়ে মুগদা হাসপাতালে এখন ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০২; যাদের ১৩১ জনই শিশু। সরকারি হিসেবে জুলাই মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৭ হাজারেরও বেশি রোগী। এর মাঝে ২১ হাজার শুধু রাজধানীতেই। বাস্তবে রোগীর সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা দেয়া চিকিৎসকরা জানান, এবার দ্রুত অবনতি হচ্ছে রোগীদের অবস্থার। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল এখন ডেঙ্গুর জন্যও ডেডিকেটেড। সেখানে সব মিলিয়ে ডেঙ্গু রোগী ভর্তি ২৯০ জন। গেলো ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৭১ রোগী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৪২৬ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ সংখ্যা ১৬৭।

বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy