বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধনী উপলক্ষে আলোচনা

2023-07-25T18:53:23+00:00
2023-07-25T18:53:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধন
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৩৫)
X

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ধোধনী উপলক্ষে আলোচনা সভা,  র‌্যালি এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে প্রথমে বর্ণাঢ্য র‌্যালি বের হয় পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,  
বালিয়াকান্দি সরাসরি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ, ওসি আসাদুজ্জামান প্রমুখ।

আলোচনা শেষে ৩ জন সফল মৎস্য চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy