আখাউড়া স্থলবন্দরে ঘন্টাব্যাপী বৈঠক করলেন জাতিসংঘের প্রতিনিধি দল

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন (এসকেপ)। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে

2023-07-25T20:10:29+00:00
2023-07-25T20:10:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দরে ঘন্টাব্যাপী বৈঠক করলেন জাতিসংঘের প্রতিনিধি দল
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮:১০ পিএম   (ভিজিট : ১৪৬)
X

আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন (এসকেপ)। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ১০ সদস্যের প্রতিনিধি দলটি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বন্দরে আসে। 

এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দলটি। বৈঠকে বন্দরের অবকাঠামোগত কিছু দুর্বলতার কথাও উঠে এসেছে। তবে সার্বিকভাবে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘের অর্থনৈতিক কমিশন এসকেপের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান মিকাকো তানাড়ার নেতৃত্বে পরিদর্শনে আসা প্রতিনিধি দলের চোখেও বন্দরের দুর্বলতা অবকাঠামোর চিত্র ধরা পড়ে। বন্দরের সম্মেলন কক্ষে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে উঠে আসে বন্দরের নানা সমস্যা ও সম্ভাবনার কথা। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের পাশাপাশি বৈঠকে অংশ নেন বন্দরের আমদানি— রফতানিকারক ব্যবসায়ী ও  সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। এছাড়া বাংলাদেশের পক্ষে  বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ন পরিচালক আরিফুর রহমান। 

বৈঠকে অন্যান্যদের মধ্যে জাতিসংঘের ট্রান্সপোর্ট বিভাগের প্রধান আজহার জে ডিউক্রেষ্ট, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিস (বিআইআইএস) গবেষণা পরিচালক মাহফুজ কবির, আখাউড়া স্থলবন্দরের আমদানি—রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের আমদানী—রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল পণ্য আমদানীর সুযোগ চেয়েছি। তাছাড়া এনবিআর চেয়ারম্যান বর্তমানে যে ৭টি পণ্য নিয়ে কাজ করছে সে পণ্যগুলো আমদানীর সুযোগ দিলে বন্দর আবারও চাঙ্গা হবে। এছাড়াও আমরা বন্দরে ওয়ার হাউজ, ২টি স্কেল মেশিনসহ যাত্রী টার্মিনাল নির্মাণের দাবি করেছি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন, আজকে একটি মাল্টি অর্গানাইজেশনাল সফল মিটিং হয়েছে। বাংলাদেশ কিভাবে আরও লাভবান হতে পারে। এই স্থলবন্দরে কি কি সমস্যা আছে, কি কি বিষয় ওভারকাম করা গেলে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। এই বিষয়গুলোসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy