রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা,

2023-07-26T17:12:35+00:00
2023-07-26T17:12:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৫:১২ পিএম   (ভিজিট : ১৩০)
X

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করেছে আরসা সন্ত্রাসীরা। নিহত রোহিঙ্গার নাম মো. ইসহাক। তিনি উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। 

বুধবার (২৬ জুলাই) সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্পের ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক আমির জাফর জানান, ভোরে রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে তাকে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে আনার পর দুর্বৃত্তরা পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পায় এপিবিএন পুলিশ। পরে পুলিশ ক্ষত-বিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মরদে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মো. আমির জাফর।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy