চরফ্যাশনে ইউএনও আল নোমানের বিদায়ী ও নওরীন হকের বরণ সভা অনুষ্ঠিত

মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন

সারাবাংলা

চরফ্যাশন উপজেলার ইউএনও আল নোমান বিদায় ও নওরীন হক এর বরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে জুলাই)

2023-07-26T17:34:25+00:00
2023-07-26T17:34:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে ইউএনও আল নোমানের বিদায়ী ও নওরীন হকের বরণ সভা অনুষ্ঠিত
মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৫১৪)
X

চরফ্যাশন উপজেলার ইউএনও আল নোমান বিদায় ও নওরীন হক এর বরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে জুলাই)  দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী ইউএনও আল নোমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মামুন হোসেন, কৃষি অফিসার মো. ওমর ফারুক। খাদ্য অফিসার মো. আবু বক্কর সিদ্দিক, এলজিআরডি অফিসার মো. মোশারফ হোসেন প্রমুখ। 

বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম মহাজন প্রেসক্লাবের সহ-সভাপতি এম, আমির হোসেন, কামরুল সিকদার, নোমান সিকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিন চরফ্যাশন প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, এইচ,এম মামুন হোসেন সহ আরো অনেকে এই সময় উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথি নওরীন হক বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এর দিক নির্দেশনায় আমার দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা করবো। যেখানে অপরাধ, সেখানে চলবে প্রতিবাদ। মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।  এই অপরাধগুলোর সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে প্রতিহত করতে সকলে এগিয়ে আসতে হবে। আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। 

বিদায়ী ইউএনও আল নোমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এর নির্দেশে আমি আমার দায়িত্ব পালন করতে শতভাগ চেষ্টা করেছি। আপনাদের কাছে আমি ক্ষমা ও দোয়া প্রার্থী। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy