বরিশালে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক-সুপারভাইজার সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় কাভার্ডভ্যানের চালক ও বাসের সুপারভাইজারকে বরিশাল

2023-07-26T17:57:17+00:00
2023-07-26T17:57:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১২৮)
X

বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক-সুপারভাইজার সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় কাভার্ডভ্যানের চালক ও বাসের সুপারভাইজারকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী অন্তরা পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক, হেলপাড় এবং বাসের সুপারভাইজার ও যাত্রীসহ ১০ জন আহত হয়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে কাভার্ড ভ্যানের চালককে গাড়ি কেটে বের করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও বাসের সুপারভাইজারের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি মহাসড়কের ওপর থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy