শিক্ষকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও, উদ্ধারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

মা বিলকিছ বেগম ১৭ মাস বয়সি নাতিকে কোলে নিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার নাতিটি মাকে না দেখে

2023-07-26T18:11:55+00:00
2023-07-26T18:11:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষকের সাথে প্রবাসীর স্ত্রী উধাও, উদ্ধারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ১৭৯)
X

মা বিলকিছ বেগম ১৭ মাস বয়সি নাতিকে কোলে নিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার নাতিটি মাকে না দেখে কান্নাকাটি করে। কিছু খেতে চায় না। দিন দিন না খেয়ে সে অসুস্থ হয়ে পড়ছে। মনির মাষ্টার আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষকের সাথে ঘর ছাড়া মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করে এমন আকুতি জানিয়েছে মা বিলকিছ বেগম। বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বিল্লাল ভূঁইয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আমাদের পাশ্ববর্তী গ্রাম হীরাপুরের মৃত জানু মিয়ার ছেলে ও উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার (৩৭) এক সময় আমার মেয়েকে প্রাইভেট পড়াতো। এসময় সে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করে। আমরা মান সম্মানের কথা চিন্তা করে মেয়েকে অন্যত্র বিয়ে দেই। বর্তমানে তার স্বামী প্রবাসে রয়েছে। তার একটি ১৭ মাস বয়সী ছেলে সন্তানও আছে। 
কিন্তু বিয়ের পরেও মনির মাষ্টার আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে চাইলে আমরা তাকে নিষেধ করি। এ কারণে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে। গত ২০ জুলাই আমি মেয়েকে নিয়ে ওই মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যাই। ফেরার সময় মনির মাস্টার ও তার সঙ্গীরা আদালত গেইটের সামনে থেকে আমার মেয়েকে জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে আমার মেয়ের কোন খোঁজ পাচ্ছি না। এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি। 

তিনি অভিযোগ করেন, মনির মাষ্টার আমার মেয়েকে গোপন কোন জায়গায় লুকিয়ে রেখেছে। তার কবল থেকে মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকসহ প্রশাসনের কাছে দাবি জানান তিনি। বিলকিছ বেগম আরও বলেন মনির মাষ্টার মঙ্গলবার রাতেও আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য হুমকি দিয়েছে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন ওই শিশু, মেয়ের বাবা, শশুড়—শাশুড়ি ও পরিবারের লোকজন।   

এ ব্যাপারে জানতে চাইলে, অভিযুক্ত মনিরুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন, এসব অভিযোগ সত্য নয়। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy