সিনেমা প্রদর্শনের নামে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেফতার ৪

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

সারাবাংলা

সিনেমা প্রদর্শনের নামে অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত নবীন ডিজিটাল সিনেমা হলে। স্কুল

2023-07-26T18:27:30+00:00
2023-07-26T18:27:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিনেমা প্রদর্শনের নামে অসামাজিক কর্মকাণ্ড, গ্রেফতার ৪
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:২৭ পিএম   (ভিজিট : ৪০২)
X

সিনেমা প্রদর্শনের নামে অসামাজিক কর্মকাণ্ড চালানো হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত নবীন ডিজিটাল সিনেমা হলে। স্কুল কলেজে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থীসহ নানা বয়সী প্রেমিক যুগল চড়া দামের টিকিট কেটে নির্বিঘ্নে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে হল কর্তৃপক্ষ লাভবান হলে চরম নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে শিক্ষার্থীসহ যুব সমাজ। 

দীর্ঘদিন যাবত চলে আসা অশ্লীলতার লোমহর্ষক খবর কে বা কারা পুলিশের জরুরী পরিসেবা ৯৯৯ এ কল করে অবগতি করে। সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় ওই সিনেমা হলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত বেশিরভাগ প্রেমিক যুগল 'সাবধান' হতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে ২ যুগল প্রেমিক-প্রেমিকা। 

বুধবার (২৬ জুলাই) সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র বন্ধপ্রায় হল গুলো ভাড়া নিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক  ব্যবসায়ী জানান, প্রেমিক যুগলদের দৈহিক মিলনের জন্য সিনেমা হলের ভিতরে বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিটি শো'তে মানসম্মত ছবি প্রদর্শনের আড়ালে অনৈতিক ব্যবসা চালানো হচ্ছে।

একই শর্তে প্রবীণ পরিবহন ব্যবসায়ী বলেন, পরিবার-পরিজন নিয়ে হলে বসে ছবি দেখার পরিবেশ নষ্ট হয়ে গেছে। ভালো ছবি প্রদর্শন করা হলেও এইসব অনৈতিক অসামাজিক কীর্তিকলাপের কারণে হলে দর্শক সমাগম হচ্ছে না বললেই চলে। যে কারণে হল ব্যবসায়ীরা সিনেমা হলটি পতিতালয়ে পরিণত করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। বিষয়টি 'ওপেন সিক্রেট' হলেও প্রভাবশালীদের ভয়ে কেউ 'টু' শব্দ করার সাহস পায় না। 

নবীন ডিজিটাল সিনেমা হলের ম্যানেজার কাওসার আহমেদ জানান, রোববার (২৩ জুলাই) দুপুরের 'শো' চলাকালীন সময় সদর থানা পুলিশ দুই জন ছেলে ও দুই জন মেয়ে দর্শককে গ্রেফতার করে। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আব্দুর রউফ সরকার জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অনৈতিক কার্যকলাপের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy