ঘাটাইলে ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে নিরব (১২) নামে এক স্কুল ছাত্র ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার

2023-07-26T18:40:06+00:00
2023-07-26T18:40:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ৩১২)
X

টাঙ্গাইলের ঘাটাইলে নিরব (১২) নামে এক স্কুল ছাত্র ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলায় সন্ধানপুর ইউনিয়নের চকদিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব বাহরাইন প্রবাসী আজমান হোসেন ছেলে। সে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেণিতে পড়াশোনা করতেন। পরিবারের সবাইকে নিয়ে পৌর এলাকার ঝরকা গড়জয়না বাড়ি মিজানুরের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজমান হোসেন দীর্ঘদিন বাহরাইন থেকে দেশে আসেন। বুধবার সকালে ছেলে নিরবকে স্কুলে যাওয়ার কথা বলে স্ত্রী ফাহিমাকে নিয়ে বাহিরে বেড়াতে যায়। ছেলে নিরব স্কুলে চলে যায়। পরে স্কুল থেকে ফিরে ঘরের দরজা দিয়ে দেন। মা-বাবা বাহির থেকে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাক চিৎকার করতে থাকে। কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে গিয়ে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ছেলে ফাসিতে ঝুলে আছে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাহার জানান, এখন পর্যন্ত আত্মহত্যার রহস্য পাওয়া যায়নি। তবে চেষ্টা করছি আত্মহত্যার মূল রহস্য উদঘাটন করতে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy