নাটোরের লালপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুর থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫ও

2023-07-26T19:04:01+00:00
2023-07-26T19:04:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরের লালপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

নাটোরের লালপুর থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫ও ৬)। 

বুধবার (২৬ জুলাই) বিকেল পৌনে চার দিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এর সহযোগীতায় একটি অপারেশন দল অভিযান চালিয়ে জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফসিয়ার রহমান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। গত ২৫ জুন আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ রাজাকার মো. ফসিয়ার রহমানসহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমানিত হয়। 

এসময় আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে ০৩ সদস্যের ট্রাইবুন্যাল মো. ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মৃতুদণ্ডের আদেশ দেন। ওই মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে আসামি মো. ফসিয়ার রহমান ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্নগোপনে থাকেন। পরবর্তীতে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পে পাঠানো হয়েছে। সেখান থেকে সংশ্লিষ্ট আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর মাধ্যমে কারাগারে পাঠানো হবে। র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy