লালমোহনে আ.লীগের শান্তি সমাবেশ

আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ

সারাবাংলা

ভোলার লালমোহনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী

2023-07-26T19:55:24+00:00
2023-07-26T19:55:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমোহনে আ.লীগের শান্তি সমাবেশ
আবদুর রহমান নোমান, ভোলা দক্ষিণ
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ভোলার লালমোহনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
 
বক্তব্যে এমপি শাওন বলেন, আওয়ামী লীগ উন্নয়নের  দল। শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যোন্নয়ন হয়। আর বিএনপি জামাত নৈরাজ্যের দল, আগুন সন্ত্রাসের দল, মানুষের জানমাল বিনষ্টকারী দল। শেখ হাসিনার উন্নয়নে তাদের গা জ্বলে, তাই বিদেশি প্রভূদের কাছে ধর্ণা ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা। 

তিনি বলেন, কোনও ষড়যন্ত্রই কাজ হবে না, দেশের মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। পরে লালমোহন বাজার চৌরাস্তা থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক'র সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy