শয্যা খালি নেই, ডেঙ্গু রোগীতে ঠাসা রাজধানীর মুগদা হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত রোগীতে ঠাসা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এ অবস্থায় হাসপাতালটিতে নতুন কোনো ডেঙ্গু রোগীকে না যাওয়ার

2023-07-26T20:02:44+00:00
2023-07-26T20:04:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শয্যা খালি নেই, ডেঙ্গু রোগীতে ঠাসা রাজধানীর মুগদা হাসপাতাল
নতুন রোগী না যাওয়ার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮:০২ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৩ ৮:০৪ পিএম  (ভিজিট : ১৩২)
X

ডেঙ্গু আক্রান্ত রোগীতে ঠাসা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এ অবস্থায় হাসপাতালটিতে নতুন কোনো ডেঙ্গু রোগীকে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটি বলছে, ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে রাজধানীর মুগদা হাসপাতালে আপাতত আর রোগী ভর্তি করা সম্ভব নয়।

বুধবার (২৬ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আহমেদুল কবীর।

তিনি বলেন, মুগদা হাসপাতালে ম্যাক্সিমাম লিমিটও ক্রস হয়ে গিয়েছে। এ অবস্থায় রোগীরা যেন মুগদা হাসপাতাল ভর্তি না হয়, ওখানে ডেঙ্গু রোগীর জন্য কোনো শয্যা খালি নেই। সবাই যদি এক জায়গায়ই যেতে থাকে, তাহলে তারা কীভাবে চিকিৎসা দেবে?

আহমেদুল কবির বলেন, আমরা আজকে ডিএনসিসি হাসপাতালে ঘুরেছি, রোগীদের সঙ্গে কথা বলেছি, তাদের প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আরও ২৫০০টি শয্যা প্রস্তুত করে রাখা আছে। বর্তমানে প্রতিদিন ১২০০ রোগী ভর্তি হচ্ছে, সেই সঙ্গে ছুটিও হচ্ছে ৯০০ থেকে এক হাজারের মতো। তার মানে স্থিতিশীল থাকছে ২০০ থেকে ৩০০ শয্যা।

তিনি আরও বলেন, ডেঙ্গু যতটা মেডিকেল প্রবলেম, তার থেকে বেশি এনভায়রনমেন্টাল প্রবলেম। সে জায়গায় পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বেশি জরুরি। প্রাইমারি হেলথ এবং পাবলিক হেলথ এক নয়। পাবলিক হেলথ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে মশা নিয়ন্ত্রণ করা। এগুলো যদি আমরা বৃদ্ধি করতে না পারি, ডেঙ্গু রোগী যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। জরুরি ভিত্তিতে মশা নিয়ন্ত্রণে একটি ক্রাশ প্রোগ্রাম জরুরি। যারা এসব কাজ (মশা নিয়ন্ত্রণ) করছেন, তারা যদি এই কাজগুলো আরও বেশি বৃদ্ধি করেন তাহলে রোগীর সংখ্যা কমানো যাবে এবং ডেঙ্গু রোগীর চিকিৎসাও যথাযথভাবে দেওয়া যাবে।

বাবু/জেএম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy