খাগড়াছড়িতে ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই)

2023-07-26T20:28:05+00:00
2023-07-26T20:28:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৬৫)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে লাশ ২টি উদ্ধার করে থানায় নিয়ে যায় মাটিরাঙ্গা পুলিশ।

দু‘জনই আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সাবেক সদস্য বলে জানা গেছে। নিহতরা হলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বহিস্কৃত নেতা আলোপম চাকমা (৪৭) এবং প্রীতিময় চাকমা (৪৬)। আলোপন চাকমা খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় রজনীকান্ত চাকমার ছেলে ও  প্রীতিময় চাকমা জেলার দীঘিনালা উপজেলার কৃপাপুর গ্রামের জ্ঞানময় চাকমার ছেলে।

জানা যায়, সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy