বিজয়নগর নৌকা থেকে পড়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১:৫০ পিএম (ভিজিট : ২৩০)

X
বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চাউরাখলা গ্রামের আ. মালেক (৬৫) এর লাশ উদ্বার করেছে চর ইসলাম পুর ইউনিয়নের মধ্যগঙ্গা নদী থেকে।
বুধবার (২৩ জুলাই) বিকালে মধ্যগঙ্গা নদী দিয়ে চরইসলাম পুর বাজারে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি পরে অনেক চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ভৈরব থেকে ডুবুরি দল এনে তাদের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়। পরে ডুবুরি দল উদ্বারকৃত লাশ বিজয়নগর থানার এস, আই জয়নালের নিকট হস্তান্তর করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ জানান, লাশ উদ্বার করার পর সুরতহাল করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু/এ.এস