আখাউড়ায় চায়না দুয়ারি জাল জব্দ, দুইজনকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর থেকে সকাল

2023-07-27T17:40:09+00:00
2023-07-27T17:40:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় চায়না দুয়ারি জাল জব্দ, দুইজনকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩০৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় তিতাস নদী ও আরিয়াজলা বিলে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বর্ষার নতুন পানি নদী ও বিলে ঢুকেছে। ফলে দেশীয় প্রজাতির বিভিন্ন মা মাছ নতুন পানি পেয়ে প্রজনন শুরু করেছে। কিন্তু চায়না জালের ব্যবহারে ডিম থেকে শুরু করে সব ধরনের মা মাছ সহজেই ধরা পড়ছে। এতে হুমকিতে পড়ছে দেশীয় প্রজাতির মাছের প্রজনন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, নদী ও বিলে দেশীয় মাছের প্রজনন ধরে রাখতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। অভিযানে ৬০ পিস (১২০০ মিটার) চায়না জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। তাছাড়া বিলে অবৈধভাবে বড় মশারি জাল ব্যবহার করার সময় দুটি জাল ৩ মাসের জন্য জব্দ করা হয়। এসময় মো. আমির হোসেন ও রনি নামে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বিল ও নদীতে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের হাত থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছের প্রজননে বাধা প্রদান করবে, তাদের মৎস্য আইনের আওতায় আনা হবে। অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এসব চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy