মা‌টিরাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গায় বাবুল মিয়া(২৩) না‌মে এক যুবক গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ জুলাই) দিবাগত

2023-07-27T17:57:46+00:00
2023-07-27T17:57:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা‌টিরাঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৫৪)
X

খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গায় বাবুল মিয়া(২৩) না‌মে এক যুবক গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ জুলাই) দিবাগত রা‌তে উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘ‌টে। সে স্থানীয় মৃত চারু‌মিয়া ছে‌লে।

নিহ‌তের মা আয়শা খাতুন জানান, দেড় বছর আগে গোম‌তি ইউনিয়নের আলম রাইটার পাড়ার মৃত র‌বিউল এর মে‌য়ে শিউ‌লি (২০) এর সা‌থে বাবলুর বি‌য়ে হয়। অভাব অনটনের সংসা‌রে তা‌দের পরিবারে ৭ মা‌সের এক‌টি ‌পুত্র সন্তান র‌য়ে‌ছে। অভা‌বের তাড়না সহ্য কর‌তে না পেরে গ‌ভীর রা‌তে পার্শ্ববর্তী আম বাগা‌নে গা‌ছের সা‌থে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা ক‌রে।

মা‌টিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থল হ‌তে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য জেলা সদর হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়া‌ধীন রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy