প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৬:১২ পিএম (ভিজিট : ১৭৮)

X
চোরাই মাল গ্রহণ সংক্রান্ত মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান শিকদারকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর রাতে নড়াগাতি থানার পহরডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াগাতি থানার কচুডাঙ্গা গ্রামের শাহাবুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই অভিজিৎ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, হাবিবুর রহমান শিকদারের নামে ঢাকার সাভার থানায় চোরাই মাল গ্রহণ সংক্রান্ত একটি মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম