চরফ্যাশনে বিলুপ্তির পথে যৌথ পরিবার

মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন

সারাবাংলা

এক সময় গ্রাম বা শহরে অনেক যৌথ পরিবার দেখা যেত। মানুষের পুকুরভরা মাছ ছিল, ক্ষেতজুড়ে ধান ছিল, গোয়ালভরা

2023-07-27T18:21:14+00:00
2023-07-27T18:21:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে বিলুপ্তির পথে যৌথ পরিবার
মো. সিরাজুল ইসলাম, চরফ্যাশন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৬:২১ পিএম   (ভিজিট : ২১৪)
X

এক সময় গ্রাম বা শহরে অনেক যৌথ পরিবার দেখা যেত। মানুষের পুকুরভরা মাছ ছিল, ক্ষেতজুড়ে ধান ছিল, গোয়ালভরা গাভী ছিল। যৌথ পরিবারে অনেক সুখ-স্বাচ্ছন্দ্য ছিল। অবস্থাভেদে প্রতিটি পরিবারে সদস্য ছিল ১০ থেকে ১৫ জন। কোথাও বা এর চেয়ে বেশি। পরিবারের কর্তার আদেশ মেনে চলত সবাই। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, যৌথ পরিবার তত কমে যাচ্ছে। হারিয়ে যেতে বসেছে যৌথ পরিবার।

কালের বিবর্তনে যৌথ পরিবার বিলীন হওয়ার পথে। সবকটি যৌথ পরিবার ভেঙ্গে গিয়ে স্বামী, স্ত্রী আর সন্তান নিয়ে গড়ে উঠছে একক পরিবার। জীবন ও জীবিকার তাগিদে দিন দিন ছোট হচ্ছে পরিবারের আকার। 

সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, পারিবারিক বন্ধন দুর্বল, ভবিষ্যৎ সঞ্চয়, চাকরি-ব্যবসাসহ নানা প্রয়োজনের জন্য বাড়ছে একক পরিবারের সংখ্যা এমনটা মনে করছেন সুশীল সমাজ। তবে, যৌথ পরিবারকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবার হওয়া ৬০ বছর বয়সের ছলেমা খাতুন বলেন, ২০-২৫ জন নিয়ে ছিলো আগের সেই যৌথ পরিবার। সে সময়গুলোতে ছিলো শান্তি আর হাসি-খুশিতে ভরপুর। এখন সেই আনন্দ গুলো নেই বললেই চলে। 

এদিকে লিমা বেগম বলেন, ছোট পরিবার থেকে বড় পরিবারে বিয়ে হয়েছে, যেখানে রয়েছে প্রতিনিয়ত আনন্দ আর উল্লাস। যা একক পরিবারগুলোতে পাওয়া যায় না। এর মধ্য দিয়ে সন্তান যেমন সকলের আদরে বেড়ে ওঠে, তেমনি তাদের মধ্যে মানবিক ও সামজিক মূল্যবোধও তৈরি হয়।

বাংলাদেশে ঐতিহ্যগতভাবে একসময় যৌথ পরিবার বেশি থাকলেও দিন দিন তা কমছে। বিশেষ করে শহরে বাড়ছে একক পরিবারের সংখ্যা। এমনকি প্রত্যন্ত উপকূলীয় জনপদেও একই চিত্র। যদিও একসময় দাদা-দাদি ও চাচা-চাচিসহ বাবা-মা’কে নিয়ে এক হাড়িতে চলতো রান্না-বান্না। নানা বাস্তবতা ও প্রতিকূলতায় এমন দৃশ্য এখন কমই চোখে পড়ে।

চরফ্যাশন উপজেলার বিভিন্নস্থানে ঘুরে আগের মতো যৌথ পরিবারের সাংসারিক জীবন যাপন করতে দেখা যায় না। স্মার্ট যুগের মেয়েরা যৌথ পরিবারের সাংসারিক জীবন যাপন পরিহার করে একক সংসারে মনোযোগী হচ্ছে বলে ধারণা সচেতন মহলের। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy