প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৬:৫২ পিএম (ভিজিট : ১৫৯)

X
বরিশালের উজিরপুরের উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মাধ্যমে ২৯তম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ও পৌর স্বে”ছাসেবক লীগের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধ হাবিবুর রহমান খান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি বেগম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান রনি প্রমুখ।
বাবু/জেএম