রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। নিহত রুমা জেলার বালিয়াকান্দি উপজেলার

2023-07-27T19:58:17+00:00
2023-07-27T19:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। নিহত রুমা জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষের স্ত্রী। 

বুধবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিটন ঘোষ জানিয়েছেন, ‌তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি আরও জানান, রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে রুমার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ভর্তি আছে ৩০ জন। আর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৩৫ জন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy