স্ত্রীকে হত্যা করে ২১ বছর পালিয়ে ছিল স্বামী

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে ২১ বছর পালিয়ে থাকার পর মো. ফজুল (৪৫) নামের এক ব্যক্তি র‌্যাবের হাতে গ্রেফতার

2023-07-27T20:21:27+00:00
2023-07-27T20:21:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্ত্রীকে হত্যা করে ২১ বছর পালিয়ে ছিল স্বামী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৮:২১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে ২১ বছর পালিয়ে থাকার পর মো. ফজুল (৪৫) নামের এক ব্যক্তি র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র‌্যাব-১৪’র হাতে গ্রেফতার ফজুল হক জেলার ফুলবাড়িয়া উপজেলার মধ্যম কালবিজাইল বাশতলা এলাকার মৃত ইমান আলীর ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৬ জুলাই) দিবাগত ভোররাতে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৪’র সিনিয়র পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার ফজুল ও ফুলপুরের নিহত জাহিদা খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর ২০০২ সালে তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দেয়। কলহের জেরে জাহিদা খাতুন তার বাবার বাড়ি ফুলপুরে চলে আসেন। জাহিদা বাবার বাড়িতে গিয়ে রাইস মিলে শ্রমিকের কাজ নেয়। ফজুল দুই মাস পর জাহিদার দেখা করতে ফুলপুরে যায়। ঘটনার দিন ২০০২ সালের ১২ অক্টোবর জাহিদা রাইস মিল থেকে ফেরার পথে দেখা হয়। সেখান থেকে জাহিদাকে কিছুটা দূরে ডেকে নিয়ে জাহিদাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে ফজুল। পরদিন জাহিদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনার নিহত জাহিদার মা মোছা. জমিলা খাতুন বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে ফজুল পলাতক ছিলেন। পরে ওই মামলায় ২০১০ সালের ৭ মার্চ আদালত ফজুলকে যাবজ্জীবন সাজা দেন। গ্রেফতারকৃত ফজুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy