ঝিনাইদহ পৌরসভায় ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

জাহিদ হাসান, ঝিনাইদহ

সারাবাংলা

ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর

2023-07-27T20:30:45+00:00
2023-07-27T20:30:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহ পৌরসভায় ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা
জাহিদ হাসান, ঝিনাইদহ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৭০)
X

ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

নতুন অর্থ বছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন,হিসাবরক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তবর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌরকর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবির ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy