রাজধানীর সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে ঢাকামুখী যানবাহন তল্লাশি করা হচ্ছে। সন্দেহ হলেই বাস, মাইক্রোবাস ও

2023-07-28T11:33:36+00:00
2023-07-28T11:33:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর সব প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৬১)
X


রাজধানীর সব প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে ঢাকামুখী যানবাহন তল্লাশি করা হচ্ছে। সন্দেহ হলেই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার আটকে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গতকাল থেকেই আমিনবাজার, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত ও সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এসব চেকপোস্ট বসানো হয়। এছাড়া টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী মোড়েও ব্যারিকেড বসিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।

বিশেষ করে মাইক্রোবাস ও কার থামিয়ে ঢাকায় কোথায় যাচ্ছেন, কী প্রয়োজনে যাচ্ছেন এসব জিজ্ঞাসা করা হয়। এছাড়া যাত্রীদের মোবাইলও চেক করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আজ। এই সমাবেশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সচেষ্ট আছে। আমরা কোনো গাড়িই আটকাচ্ছি না। তবে প্রত্যেক গাড়িতে আমরা তল্লাশি করছি।

বাবু/এ.এস






  বিষয়:   পুলিশ  চেকপোস্ট 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy