রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭.৮৯ শতাংশ

রাজশাহী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর

2023-07-28T11:40:26+00:00
2023-07-28T11:40:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭.৮৯ শতাংশ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১১:৪০ এএম   (ভিজিট : ১৪০)
X


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। রাজশাহী বোর্ডে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১ টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবছর রাজশাহী বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৬৪ জন। আর মেয়েরা পেয়েছে ১৪ হাজার ৭১৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। 

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৩০ এপ্রিল থেকে এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা শুরু হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫৮ হাজার ২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৬২ হাজার ২২৩ ও ছাত্রী ৯৯ হাজার ৫৭৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ  ৯১ হাজার ৫৫৭, মানবিক বিভাগ থেকে ১ লাখ ৭ হাজার ৮৩৫ এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এছাড়া ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান, এবছর রাজশাহী বোর্ডে পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

বাবু/এ.এস





  বিষয়:   রাজশাহী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy