প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৪:০৬ পিএম (ভিজিট : ৩০৪)

X
দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে বিজয়ী করার আহবান জানালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পটুয়াখালী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী আশরাফ।
শুক্রবার পটুয়াখালীতে অসুস্থ ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তরকালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ একথা বলেন।
মোহাম্মদ আলী আশরাফ বলেন, গত চৌদ্দ বছরে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়। বিশেষ করে দক্ষিণাঞ্চলে অভাবনীয় উন্নয়নের সুফল ভোগ করছে এ অঞ্চলের কয়েক কোটি মানুষ। আগে পটুয়াখালী থেকে ঢাকা যেতে চব্বিশ ঘন্টারও বেশি সময় লাগতো আর এখন মাত্র কয়েক ঘন্টায় ঢাকা আসা যাওয়া করছে মানুষ। এটি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার কারণেই হয়েছে। আমি মনে করি এতসব উন্নয়নের সুফল আপনারা এই যে সাধারণ ভোটারগণ আছেন তারা আগামী নির্বাচনে সঠিকভাবে প্রয়োগ করবেন। পটুয়াখালী জেলার বর্তমান সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন যথা সময়ে যথা নিয়মেই হবে এতে কোন সন্দেহ নাই। আমার মতে বাংলাদেশ আওয়ামী লীগের আরো অনেকে মনোনয়ন প্রত্যাশী আছেন পটুয়াখালীতে। আমাকে যদি আপনাদের ভাল লাগে আপনারা সেই কথাটা গ্রামের অন্য সকলকে বলবেন। আমি গত চৌদ্দ বছর ধরে আপনাদের সাথে ছিলাম এখনও আছি আগামীতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই নৌকা প্রতীক দিবে আপনারা সবাই তারপক্ষে কাজ করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এলাকায় কাজ করতে বলেছেন। আমার অফিস এবং ঘর আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা আছে। যখন মনে চায় আগের মত আমার কাছে আসবেন। আমি আগেও চেষ্টা করেছি আপনাদের সুখ দু:খের ভাগিদার হতে এখনও করছি আগামীতেও করবো।
আলী আশরাফ বলেন, পটুয়াখালীর মাটি আওয়ামী লীগের ঘাটি। এখানে বিএনপি জামাতের কোন স্থান হবে না। যারা সন্ত্রাস নৈরাজ্য করবে তাদেরকে প্রতিহত করতে হবে। কারণ বিএনপি উন্নয়ন চায়না ওরা চায় আগুন সন্ত্রাস। বিগত দিনে আগুন সন্ত্রাস করে দেশকে যেভাবে অস্থিতিশীল করেছিল এখনও তারা তাই করার পায়তারা করতেছে। কিন্তু বাংলার জনগণ তা কোন দিন মেনে নিবে না। আগামী জাতীয় নির্বাচন নির্বাচনী যথা নিয়মে যথা প্রক্রিয়ার মতই হবে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শহরেরর ফায়ার সার্ভিস সড়কের সিটি সেন্টারের নীচতলায় ব্যক্তিগত দলীয় অফিসে ৪২ জন সুবিধাভোগীর কাছে প্রধানমন্ত্রীর ২১ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন মোহাম্মদ আলী আশরাফ।
চেক বিতরণকালে পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এম শাহজাহান পারভেজ, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিকালে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ধরান্দি বাজারে স্থানীয়দের মধ্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ শেষে গণসংযোগ করেন আলী আশরাফ।
বাবু/জেএম