কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো

সারাবাংলা

কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন। বলেন,

2023-07-28T16:31:35+00:00
2023-07-28T16:31:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৪:৩১ পিএম   (ভিজিট : ১৩২)
X


কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন। বলেন, কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে, দেশের ক্ষতি করছে। এ সময় দেশের স্বার্থে সকল অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সিলেট সদর উপজেলায় দরিদ্রদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রশাসনকে না নিতে অনেকে টাকা খরচ করছে। তারা টাকা খরচ করছে আর বলছে, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে লোক নেয়া বন্ধ না হলে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

অনুষ্ঠানে চার শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ঢেউ টিন ও চেক বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাবু/এ.এস





  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy