এসএস‌সি‌তে ফেল করায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করায় দুই শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা ক‌রে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে

2023-07-28T20:08:21+00:00
2023-07-28T20:08:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এসএস‌সি‌তে ফেল করায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৫০)
X

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করায় দুই শিক্ষার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা ক‌রে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায়। অসুস্থ্য ওই দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সঙ্কটজনক অবস্থায় পিয়াল নামের একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল ও আহত সূত্রে জানাযায়-উপজেলার গোলবুনিয়া গ্রামের সুশীল মজুমদারের মেয়ে ও স্থানীয় আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী সুজাতা মজুমদার (১৭) এসএস‌সির ফলাফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করে। এতে নিজের ওপর অভিমান করে দুপুরে বসত ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।

অপরদিকে উপজেলার ছোট শৌলা গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে ও স্থানীয় ভগিরতপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পিয়াল (১৬) এক বিষয়ে ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স জানান, শুক্রবার দুপুরে দুই শিক্ষার্থী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঠবা‌ড়িয়া থানার ইন্সপেক্টর(অপারেশন) আব্দুল হালিম বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। তারপরেও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy