ঘোড়াঘাটে আম বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে তার পরিচয় না পাওয়ায়

2023-07-28T20:28:58+00:00
2023-07-28T20:28:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে আম বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে তার পরিচয় না পাওয়ায় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

শুক্রবার সকাল ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া-বলগাড়ী রাস্তার পাশে মোজামের বারী ফোর আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আম বাগানে এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে ওই গ্রামের গ্রাম পুলিশ (চৌকিদার) রানা রবিদাস থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আমাদের ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আমরা পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy