সিদ্ধিরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত

2023-07-29T12:58:47+00:00
2023-07-29T12:58:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১২৬)
X


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়।

বিএনপির জেলার এক নেতা জানান, ‘আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে সময় পুলিশ আমার ওপর চড়াও হয়। আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালায়, টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ পাঁচজনকে আটক করে।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, বিএনপির নেতাকর্মীরা বিনা অনুমতিতে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সেখানে যায়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy