চট্টগ্রাম-১০ উপ-নির্বাচন : ভোটার খরা কাটিয়ে দীর্ঘ সারি

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

সাম্প্রতিক সময় গুলোতে বিশেষ করে সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি দেখা গেছে বেশ কম। ভোট কেন্দ্র গুলোতে রিতিমতন

2023-07-30T14:13:34+00:00
2023-07-30T14:13:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-১০ উপ-নির্বাচন : ভোটার খরা কাটিয়ে দীর্ঘ সারি
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ২:১৩ পিএম   (ভিজিট : ২৪৬)
X


সাম্প্রতিক সময় গুলোতে বিশেষ করে সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি দেখা গেছে বেশ কম। ভোট কেন্দ্র গুলোতে রিতিমতন ভোটার খরা দেখা যেতো সেখানে আজ (৩০ জুলাই) চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে বেশ উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘদিন পর নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ১৫৬টি কেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এ নির্বাচনে চার লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে দুই লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং দুই লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী।

সাবেক মন্ত্রী, ডা. আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। উপ-নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীক নিয়ে এ আসনের জন্য লড়ছেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান দুপুরে বাংলাদেশ বুলেটিনকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  এখন পর্যন্ত ভোটার উপস্থিতি বেশ ভালো। ভোটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে। নির্বাচন মনিটরিংয়ের জন্য ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে এক হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্রগুলোতে ১৬-১৭ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং ফোর্স থাকবে চারটি, র‌্যাবের চারটি টিম থাকবে (প্রতি দুই ওয়ার্ডে একটি করে), বিজিবি থাকবে চার প্লাটুন (প্রতি দুই ওয়ার্ডে একটি করে)। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা দেওয়ার জন্য আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সকালে নগরীর নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ভোটারদের লম্বা লাইনেই বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো।বিগত নির্বাচনগুলোর মত এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদি। এসময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছিরকে ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা কখনোই শঙ্কা প্রকাশ করি নাই, আমি মনে করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

নগরীর কাট্টলী এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। এসময় কেন্দ্র বেশ কিছু তরুন যুবাদের ভোট গুলোতে ভোটারদের আনা নেয়ার কাজের তদারকি করতে দেখা গেছে৷ আমেনা বেগম নামে এক নারী ভোটার বলেন, "আমরা ভালো ভাবেই ভোট দিয়েছি৷ এলাকার কোথাও কোন ঝামেলা নাই।" সাইদুল আলম নামের এক ভোটার বলেন, "আমি স্বপরিবারে ভোট দিতে এসেছি। আমাদের কেন্দ্রে বেশ সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।" কেন্দ্রে তদারকির দায়িত্বে থাকা নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম নোবেল ভোটের সার্বিক পরিস্থিতি বিষয়ে বলেন, ভোটের প্রচারনায় আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছিলাম৷ ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ফলে আজ ভোট কেন্দ্র গুলো আমাদের এলাকাবাসির মিলন মেলায় পরিণত হয়েছে৷ হালিশহর এলাকার একটি কেন্দ্রে গোলাম সাদমান জনি বলেন, আমাদের ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের ভালো উপস্থিতি আছে। আশাকরি শেষ পর্যন্ত সুন্দর ভোট হবে৷

বাবু/এ.এস





  বিষয়:   চট্টগ্রাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy