জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু রোগী সাত গুণ বেশি

বুলেটিন নিউজ ডেস্ক

স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকার সঙ্গে সঙ্গে এখন ঢাকার বাইরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ সংখ্যা যেন কোনোভাবেই

2023-07-30T16:49:30+00:00
2023-07-30T16:49:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুনের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু রোগী সাত গুণ বেশি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

 
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকার সঙ্গে সঙ্গে এখন ঢাকার বাইরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ সংখ্যা যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না। দেখা গেছে গত জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশে সাত গুণেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

দেশে জুন মাসে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ৫ হাজার ৫৬ জন। যা সাত গুণ বেড়ে জুলাই মাসের আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে ডেঙ্গু আক্রান্তের এই হার টেনে ধরতে সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

রোববার (৩০ জুলাই) দুপুরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে দেখা গেছে পুরুষের সংখ্যাই বেশি। শতকরা বিবেচনায় পুরুষ ডেঙ্গু রোগী ৬৪ শতাংশ, আর নারী ৩৬ শতাংশ। এ ছাড়াও মধ্যবয়সী বিশেষ করে ১১ থেকে ৫০ বছর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি।

ডা. মো. শাহাদাত হোসেন বলেন, সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। সেই সঙ্গে একটি বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হারটা ঢাকার বাইরের তুলনায় আমরা একটু বেশি দেখছি।

তিনি আরও বলেন, যেভাবে রোগী বাড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজধানীর অনেক হাসপাতালেই ডেঙ্গু রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর মানুষকে সচেতন করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে।

বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy