রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ফের বন্ধ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

কয়লা সংকটের কারণে ফের বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে

2023-07-30T17:30:36+00:00
2023-07-30T17:30:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ফের বন্ধ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৩০ পিএম   (ভিজিট : ২৫৬)
X


কয়লা সংকটের কারণে ফের বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়লা সংকটের কারণে শনিবার মধ্যরাত থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গেল ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। পরে ২০ জুলাই দুপুর থেকে আবার উৎপাদন শুরু হয়।

বাবু/এ.এস





  বিষয়:   রামপাল  বিদ্যুৎকেন্দ্র 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy