কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারে ১৫ হাজার পিস ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে

2023-07-30T17:34:58+00:00
2023-07-30T17:34:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২২৪)
X

কক্সবাজারে ১৫ হাজার পিস ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিত আসামিরা হলেন, উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর ছিদ্দিক ও খুরশিদা বেগমের ছেলে হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুশ শুক্কুর ও জুলেখা বেগমের ছেলে সিরাজুল মোস্তফা।

রোববার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর চতুর্থ আদালতের বিচারক মোশারফ হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন৷

অ্যাডভোকেট শওকত বেলাল মামলার নথির বরাতে বলেন, ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy